বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলমকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 14, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার রাফিউল আলমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনায়তনে পুলিশ সুপার রাফিউল আলমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায় পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, মেহেরপুর সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া প্রমূখ। পরে বিদায়ী পুলিশ সুপার রাফিউল আলমকে ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।