মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার বারাদি আইসি ক্যাম্পের পুলিশ সদর উপজেলার দরবেশপুর গ্রামের একটি বাড়ির ছাদ থেকে একটি ককটেল এবং গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের সুলতানের ধানের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বারাদি আইসি ক্যাম্পের পুলিশ সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পুরাতন দরবেশপুর গ্রামের কাদের মালিথার ছেলে খেদের মালিথার ঘরের ছাদ থেকে একটি ককটেল উদ্ধার করে।
এদিকে বোমা রাখার অপরাধে খেদের মালিথার জামাতা লাল্টু(২৬)কে জিজ্ঞাসাবাদের জন্য মেহেরপুর সদর থানায় নিয়ে আসে।
মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান,লাল্টুর বিরুদ্ধে তদন্ত করে দেখা হচ্ছে। যদি সে এ ঘটনায় জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে আজ বিকালে গাংনী থানা পুলিশ গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের সুলতানের ধানের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বোমা উদ্ধার করেছে।