বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের প্রধান শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 14, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ( শিক্ষা-আইসিটি) মু: তানভীর হাসান রুমান, উপজেলা প্রকৌশলী সাব্বির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারুক উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জহুরুল হক। অবহিত করন সভায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।