বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের প্রধান সড়ককে পিচ কাপেটিং কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 16, 2019

মেহেরপুর নিউজ: মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহরের বড় বাজার মোড় হতে হোটেল বাজার মোড় পর্যন্ত প্রধান সড়ক পিচ কাপেটিং এর উদ্বোধন করা হয়েছে। শনিবার  এ কাজের উদ্বোধন করেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, আব্দুল্লাহ হেল বাপ্পি, সচিব তৌফিকুর আলম, প্রকৌশলী মহাসিন আলীসহ পৌর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।