বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের প্রবীন আইনজীবী মনিরুজ্জামানের দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

July 03, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের প্রবীন আইনজীবী মেহেরপুর শহরের কোটপাড়ার বাসিন্দা মনিরুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আসর মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ মনজুরুল ইমাম, সিনিয়র সহকারী জজ সদর মেহেদী হাসান মুনিম,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাবেক সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলাম, ইব্রাহিম শাহিন, নিয়াজান আলী,খন্দকার আব্দুল মতিন, এস এম আমানুল্লাহ আল আমান,নজরুল ইসলাম, জিল্লুর রহমান, খন্দকার নুরুল হাসানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযাও দাফন কাজে অংশগ্রহণ করেন। এর আগে ভোরের দিকে তিনি ঢাকার মৃত্যুবরণ করেন। মরুহুম মনিরুজ্জামান এর স্ত্রী, এক কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে।