বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে সংস্কৃতি ধ্বংসের অভিযোগ সাংস্কৃতিক কর্মী পরিষদের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

March 21, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ মার্চ: মঙ্গলবার বিকেলে মেহেরপুর সাংস্কৃতিক কর্মী পরিষদের উদ্দ্যোগে জেলার সাংস্কৃতিক কেন্দ্র শিল্পকলা একাডেমীতে কথিত দালালদের পূর্ণবাসন করার অভিযোগ করে এবং জাতীয় সংসদ সদস্যের স্বেচ্ছাচারিতা ও স্বজন প্রীতির বিরুদ্ধে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানববন্ধন শেষে আজ বুধবার বিকেলে প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের উদ্দ্যোগে এমপি’র স্বেচ্ছাচারিতা ও স্বজন প্রীতির বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সাংস্কৃতিক কর্মী পরিষদের নেতারা ঘোষনা দিয়েছে।