বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের প্রশিক্ষণপ্রাপ্ত ক্রিকেটারদের মাঝে পোশাক বিতরণ

By মেহেরপুর নিউজ

September 26, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গত অর্থ বছরে মেহেরপুরের প্রশিক্ষণপ্রাপ্ত ক্রিকেটারদের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ৪৫ জন নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণার্থীকে ক্রিকেট খেলার পোশাক প্রদান করা হয়।জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উপস্থিত থেকে (মেহেরপুর জেলার অনূর্ধ্ব -১৪,অনূর্ধ্ব -১৬ দল ও ৫ টি ক্রিকেট একাডেমির অংশগ্রহণে ৫৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রসাদ বিতরণ করেন।