ফুটবল

মেহেরপুরের ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে মদনা ডাঙ্গা

By মেহেরপুর নিউজ

November 05, 2019

মেহেরপুর নিউজ:

দীর্ঘ সাত বছরের প্রতিক্ষা অবসান ঘুচিয়ে অবশেষে মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে জায়গা করে নিয়েছে মদনা ডাঙ্গা একাদশ।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় মদনা ডাঙ্গা একাদশ ট্রাইবেকারে ৪-২ গোলে পোড়াদহ একাদশকে পরাজিত করে।

নির্ধারিত সময়ে উভয়ই গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে নিয়ম অনুযায়ী ট্রাইবেকার এর মাধ্যমে খেলাটি নিষ্পত্তি ঘটানো হয়। খেলায় মদনা ডাঙ্গার পক্ষে বাপ্পি, ফিরোজ, কায়েস ও আত্মার বাবু এবং পোড়াদাহর পক্ষে ফরিদ ও রোমান গোল করেন।

মদনাডাঙ্গা এর আগে আমঝুপি মাঠে ৬ বার সেমিফাইনাল থেকে বিদায় নেয় অবশেষে ৭ম বার এসে তারা স্বপ্নের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল।