বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ফতেপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

By মেহেরপুর নিউজ

September 26, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে ।আহতদের মধ্যে ফতেপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুস সালাম,আল মামুন,স্ত্রী ছনোয়ারা খাতুন,মুসা করিমের স্ত্রী মনোয়ারা খাতুন,ছেলে

মামুন,মহিমের ছেলে মোশারফ হোসেন,বাছেদ উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম,আব্দুল কাদেরের ছেলে কায়েমউদ্দিন,মুসার ছেলে রেজাউল, রাসেল, চাঁদ আলীর ছেলে ফজলু ও চায়েম আলী মেহেরপুর জেনরেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ সংঘর্ষের  ঘটনা ঘটে। জানা গেছে,বুধবার  রাতে মেহেরপুর সদর উপজেলার  ফতেপুর গ্রামের মাঠ রাখালী রফজুল একই গ্রামের কোরবান আলীর ছেলে জুল­ুর একটি ছাগল আটক করে পন্ডে পাঠায়। ওই ঘটনায়  রাতে গ্রামে একটি সালিশ বসে। সালিশ চলাকালে মামুনের সাথে ফজলুর কথা কাটা কাটি হয়। ওই সময় সালিশ ভেঙ্গে যায়। ওই ঘটনার জের ধরে সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে এক অপরের উপর হামলা চালায়।

বুড়িপোতা ইউনিয়নের সদস্য আহসান হাবিব মেহেরপুর নিউজকে জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। যেটা কারোরই কাম্য ছিলো না।

এ ঘটনায় মেহেরপুর সদর থানায় উভয় পক্ষের  মামলার প্রস্তুতি চলছে।