বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ফরিদপুর জুয়েলার্সের সত্তাধিকার পরলোক গমন

By মেহেরপুর নিউজ

February 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ফরিদপুর জুয়েলার্সের সত্তাধিকার মেহেরপুর জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা শংকর কুমার কর্মকার পরলোক গমন করেছেন।

সোমবার সকালে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি পরলোক গমন করেন। এ সময় তার বয়স হয়েছিল। ৭২ বছর।শংকর কুমার কর্মকার বেশ কিছুদিন যাবত ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শংকর কুমার কর্মকারের পত্নী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।

পারিবারিক সূত্রে জানাযায়, আজ সোমবার বিকালের দিকে মেহেরপুর শ্মশান ঘাটে তার দাহ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে ফরিদপুর জুয়েলার্স এর সত্তাধিকার মেহেরপুর জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা শংকর কুমার কর্মকার পরলোক গমন করাই মেহেরপুর জুয়েলারি ব্যবসা সমিতি দুপুর তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করবে।