বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বন্দর গ্রামে বোমা বিষ্ফোরনে এক মাদ্রাসা ছাত্র আহত

By মেহেরপুর নিউজ

October 27, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার বন্দরগ্রামে বোমার বিষ্ফোরন ঘটাতে গিয়ে বিষ্ফোরিত বোমার স্প্রিন্টারে আহত হয়েছে  রাধাকান্তপুর হাফিজিয়া মাদ্রার ছাত্র বোরহান উদ্দীন (১৪) ।বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা.অলোক কুমার দাস মেহেরপুর নিউজ কে জানান, আহত বোরহানের  ডান হাতের একটি আঙ্গুল কাটা হয়েছে । তার অবস্থা বর্তমানে আশংকাজনক। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতের আত্নীয় আবু আক্তার মোবাইল ফোনে মেহেরপুর নিউজকে জানান,বোরহানকে নিয়ে এ্যাম্বুলেন্স মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দ্যেশে রওয়ানা হয়েছে। জানা যায়, আজ শনিবার বিকেল ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বন্দর গ্রামের শরিফুল ইসলামের ছেলে বোরহান উদ্দীন ঈদ আনন্দের অংশ হিসাবে বোমা ফাটিয়ে অনন্দ উল­াস করছিল। বোমার বিষ্ফোরন ঘটাতে গিয়ে আকষ্মিকভাবে একটি বোমা হাতের উপর ফেটে যায়। বিষ্ফোরিত কোমার স্প্রিন্টারে সে মারাত্নক আহত হয়। রক্তাক্ত জখম অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।