মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ মার্চ: মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে অভিযান চালিয়ে হরতাল অবরোধের সময় করা নাশকতার মামলার সন্দেহভাজন আসামী হিসেবে আটক ২৭ জনের মধ্যে ৮ জনকে আদালতে প্রেরন করেছ মেহেরপুর সদর থানার পুলিশ। তারা হলো, বন্দর গ্রামের আব্দুর রহিম (১৮), আতিয়ার রহমান (২৭), শওকত আলী (৩৮), তসলিম উদ্দিন (৩৫), সুরমান আলী (২০), ইদ্রিস আলী (৪৫), নাজিম উদ্দিন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান জানান,আটক আসামীরা হরতাল অবরোধের সময় সড়কের দু’পাশে গাছ কাটা, ককটেল বিস্ফোরনও সরকারী কাজে বাধা দান মামলায় সন্দেহমুলক আটক করা হয়েছে। তিনি আরো জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে ১৫জনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৪ জনের যাচাই বাছাই চলছে। আর বাকিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে সদর থানা পুলিশের একটি দল বন্দর গ্রামের অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করে তাদের মেহেরপুর সদর থানায় নিয়ে আসে পুলিশ। দিনভর যাচাই বাছাই শেষে ১৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।