রাজনীতি

মেহেরপুরের বন্দর মোড়ে পুলিশ -জামায়াত শিবিরের সংঘর্ষ ।। শতাধীক রাউন্ড টিয়ারসেল ও গুলি নিক্ষেপ ।। গুলিবিদ্ধ ৬

By মেহেরপুর নিউজ

December 12, 2013

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর: মেহেরপুরের বন্দরে জামায়াত-শিবিরের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িযে পড়ে পুলিশ। সড়ক থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সরাতে পুলিশ মুহু মুহু গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করছে। বর্তমানে বন্দর -মুজিবনগর সড়কের বন্দর মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও বিজিবি সদস্যরা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সরাতে একের পর এক গুলি ছুড়লেও পিছু হটছেনা তারা।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত আমাদের সংবাদদাতা জানান,এ ঘটনায় ৬ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা হলেন, তারেক,তুহিন,সোহেল,স্বপন এবং এমরান ।

আমাদের সিনিয়র রিপোটার মো: আবু আক্তার ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানান,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে ও টিয়ারশেল নিক্ষেপ করে।

তিনি আরোও জানান,পুলিশ শ্মশান গেটে অবস্থান নিয়েছে আর অবরোধকারীরা অবস্থান নিয়েছে বন্দর মোড়ে। এদিকে পরিস্থিতি মোকাবেলার জন্য মেজর আনিসুরের নেতৃত্বে ৩ প্লাটুন বিজিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের সরিয়ে দিতে মাইকিং শুরু করেছে। আজ বিকেল পৌনে ৫ টার দিকে মেহেরপুরের বন্দর মোড় থেকে জামায়াত-শিবিরের কয়েক’শ সদস্য কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্র্রবেশ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইন শৃংখলা রক্ষাকারী  বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ককটেল নিক্ষেপ করে অবরোধকারীরা।

সর্বশেষ অবস্থা ৫ টা ২১ মিনিটে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সরাতে গুলি শুরু করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। থেমে চলছে গুলি। অপরদিক থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে। এদিকে  মেহেরপুরের পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

অপরদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যাতে বিভিন্ন দিক দিয়ে পুলিশ ও বিজিবিকে আক্রমন করতে না পারে এজন্য আওয়ামীলীগের নেতাকর্মীরা বামনপাড়া মোড়ে অবস্থান নিয়েছে।