বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বলিয়ারপুরে নৌকার সমর্থনে হ্যান্ড পোস্টার বিলি

By মেহেরপুর নিউজ

January 04, 2024

 বারাদি প্রতিনিধিঃ

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়াপুর গ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের নৌকা প্রতীকের সমর্থনে হ্যান্ড পোস্টার বিলি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বলিয়ারপুর গ্রামের ৮ নং ওয়ার্ডে পোস্টার বিলি করা হয়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেন স্বপন এর স্ত্রী ইউনিয়ন যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আরজিনা খাতুনের নেতৃত্বে দলের সমর্থকদের নিয়ে বলিয়ারপুর গ্রামের দোকানে দোকানে হ্যান্ড পোস্টার বিলি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রওশন আরা বৃষ্টি রোভানা খাতুন বিলকিস খাতুন মিম আখতার রেহেনা খাতুন মালা ও লিমা।