মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইছারদ্দিন সর্দার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী ,১ ছেলে ,২ মেয়ে ও নাতি নাতকুড়ীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানা যায়, আজ ভোর ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের নিহাল সর্দারের ছেলে মুক্তিযোদ্ধা ইছারদ্দিন সর্দার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার বাদ আছর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানা গেছে।