বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বল্লভপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক রাজমিস্ত্রী আহত

By মেহেরপুর নিউজ

September 07, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে বিল্ডিং এর কাজ করতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে মারাত্নক আহত হয়েছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বোয়ালমারি গ্রামের রেজাউল হালসানার ছেলে রাজমিস্ত্রী মফিজুল(২৬)। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত রাজমিস্ত্রী মফিজুলের অবস্থা বর্তমানে আশংকামুক্ত। জানা যায়,আজ শুক্রবার বিকেল ৪ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের সৈরোন্দ্রো বিশ্বাসের ছেলে শংকরের বিল্ডিং এ রাজমিস্ত্রীর কাজ করছিল মফিজুল। এসময় পা ফঁসকে নিচে বিদ্যুতের তারের ওপর পড়ে সে। আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।