মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে: মেহেরপুর বড়বাজার ছাগলের মাংসের সেডের ভিতরে পৌরসভা মনোনিত ঠিকাদান কারীকে হাত করে পৌর আইন ও পরিবেশ আইন না মেনে প্রতিনিয়ত চলছে পশু জবাই। কিন্তু পৌরসভার তত্বাবধানে শহরের মালো পাড়ায় পৌর কশাই খানা রয়েছে। পৌরসভার নিয়মানুযায়ী শহরের বাজার গুলোতে যে কোন ব্যাবসায়ী কে মাংস বিক্রয় করতে হলে পৌর কশাই খানায় গিয়ে পৌর স্যানিটারী ইন্সপেক্টর এর কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। কিন্তু ব্যাবসায়িরা সে নিয়ম না মেনে যেখানে সেখানে পশু জবায় করছে। বুধবার সকালে বড়বাজার ছাগলের মাংস বিক্রয়ের স্থানে সরজমিনে গিয়ে দেখা যায়, বাজারের এক জন কসাই রকেট একটি রোগাক্রান্ত ছাগল ডাক্তারী পরীক্ষা ও সীল ছাড়ায় নোংরা জায়গায় প্রকাশ্যে জবাই করলে সংবাদ পেয়ে পৌর স্যানিটারী ইন্সপেক্টর মনিরুল ইসলাম এসে তা আটক করে এবং পরিবেশ দূষণ ও অবৈধভাবে জবাই করার অপরাধে তার কাছ থেকে নগদ ২ শত টাকা জরিমানা আদায় করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যবসায়ী ও কসাইরা জানান, পৌরসভার ঠিকাদান সহকারী বিল্টু দায়িত্ব নেওয়ার পর থেকে উল্লেখিত কসাই সহ বেশ কয়েকজন কশাই খাবার অযোগ্য গরু ছাগল বিনা ডাক্তারী পরীক্ষা ছাড়ায় পৌর সভার নির্দিষ্ট কসাই খানা ছাড়া বাজারের ভিতর নোংরা জায়গায় পশু জবাই করে এবং ছাগল প্রতি ৫০ টাকা হারে উৎকোচ গ্রহণ করে। যার কারণে বাজারের অসাধু কসাইরা আইনকে অমান্য করে বাজারে গরু-ছাগল জবাই করে আসছে।
এ বিষয়ে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ (মতু)”র সাথে কথা বলে জানাগেছে,দোষী ঠিকাদানকারী কে কসাইদের কাছ থেকে ঘুষ নিয়ে বাজারের পরিবেশ নষ্ট করা পরিবেশ দুষণ অপরাধ ও ঘুষ বাণিজ্যের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।