মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম মাংস ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন বেঁধে দেওয়ার নিয়মের বাইরে অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন গরুর মাংস ৭শ টাকা এবং মহিষের মাংস ৭৫০ টাকার বাইরে বিক্রি করা যাবেনা।
জেলা প্রশাসক শুক্রবার দুপুরের দিকে মেহেরপুরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অস্থায়ী মাংস বিক্রেতা সহ বাজার পরিদর্শনকালে মাংস ব্যবসায়ীদের প্রতি এআহ্বান জানান। জেলা প্রশাসক এর আগে পৌরসভার শাহ আলম পৌর মার্কেট, মালিক মিয়া টাওয়ার সহ বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন। এ সময় মার্কেট গুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক নিয়মে রাখা আছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, মেহেরপুর জেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি গোলাম রসূল,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস, সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, বাজার মনিটরিং কর্মকর্তা জিবরাঈল হোসেন, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন প্রমূখ উপস্থিত ছিলেন।