বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বাজিতপুর থেকে ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ একজন আটক

By মেহেরপুর নিউজ

January 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তবর্তী সড়ক  অভিযান চালিয়ে  ২ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিজিবি। আজ শনিবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে বাজিত সীমান্ত ক্যাম্পের নায়েক সুবেদার এনামুল হকের নেতৃত্বে বিজিবির একটি দল অবিযান চালিয়ে মেহেরপুর শহরের ঘাটপাড়ার নাসির উদ্দিনের ছেলে শাকিল  আটক করে। এ সময় তার শরিরে তল্লাশি চালিয়ে ২ বোতল ফেন্সিডিল উদ্ধারকরে এবং তার ব্যবহৃত ডায়াং মোটর সাইকেল টি জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। এ  বিষয়ে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দাযের হয়েছে।