মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মে: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তে ভারতীয় মদ সহ সুজন (২২), মিরাজুল (২৫), ও মমিনুল (২৩) নামের ৩ যুবক কে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাজিতপুর ক্যাম্পের সদস্যরা। আজ রোববার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। বাজিতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাহজাহান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিন জন যুবক মদ নিয়ে মটরসাইকেল যোগে মেহেরপুরের দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সামনে চেকপোষ্ট বসিয়ে মটরসাইকেল চেকিং করার সময় ভারতীয় ১ বোতল মদ সহ শহরের ফোজদারি পাড়ার আব্দুল মালেকের ছেলে মমিনুল, দিঘির পাড়ার শহিদুলের ছেলে মিরাজুল ও সদর উপজেলার চাঁদবিল গ্রামের ইউনুচের ছেলে সুজন কে আটক করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি সদস্যরা। মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।