বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বাজিতপুর সীমান্ত থেকে পাচার হয়ে আসা সাড়ে পাঁচ’শ পাখি অবমুক্ত

By মেহেরপুর নিউজ

May 31, 2013

মেহেরপর নিউজ ২৪ ডট কম,৩১ মে: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধার সাড়ে পাঁচ’শ পাখি অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে মেহেরপুর বন বিভাগ কার্যালয়ের বাগানে বিজিবি ও বন বিভাগ কর্মকর্তারা অবমুক্ত করেন। বিজিবি বাজিতপুর ক্যাম্প ইনচার্জ শাহজাহান মিয়া জানিয়েছেন, আজ দুপুরে বাজিতপুর বাংলাদেশ-ভারতীয় সীমান্তের ১১৯ মেইন পিলার এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। বিজিবি দেখে দুইজন লোক খাঁচা ভর্তি পাখিগুলো ফেলে পালিয়ে যায়।

ভারতীয় বদরিকা ও কাকটিল জাতের সাড়ে পাঁচ’শ পাখি উদ্ধার করে তা মেহেরপুর বন বিভাগে নিয়ে আসে বিজিবি সদস্যরা। বিকেলে তা অবমুক্ত করা হয়। দৃষ্টি নন্দন পাখিগুলো বিক্রির উদ্দেশ্যে পাখি ব্যবসায়ীরা পাচার করে নিয়ে এসেছিল বলে ধারনা করছে বিজিবি।