টপ নিউজ

মেহেরপুরের বামনপাড়া প্রতিবন্ধী মহিলা উন্নয়ন ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা প্রদান

By মেহেরপুর নিউজ

September 14, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া প্রতিবন্ধী মহিলা উন্নয়ন ফাউন্ডেশন (টিএমইউএফ) এর উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রতিবন্ধীদের আইমুখীদের মাঝে আর্থিক সহযোগিতা ও উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে প্রতিবন্ধী মহিলা উন্নয়ন ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহযোগিতা ও উপকরণ বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে আর্থিক সহযোগিতার অর্থ তুলে দেন।

পি এম ইউএফ এর সভাপতি তৃপ্তি কনা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পাল। বক্তব্য রাখেন উপদেষ্টা জন বিশ্বাস। অনুষ্ঠানে মেহেরপুরের বিভিন্ন এলাকার ৩০ জন প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।