মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর: প্রত্যাহ ৮-১০ ঘন্টা অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদ এবং সাবষ্টেশন নির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বামন্দী এলাকাবাসী। আজ রোববার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে গ্রাহকরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। গ্রাহকরা অভিযোগ করেন,বামন্দি এলাকায় ২৪ ঘণ্টায় লোডশেডিং থাকে ৮-১০ ঘণ্টা। এ এলাকার গ্রাহকদের বিদ্যুত নিশ্চিত করার লক্ষে কয়েক বছর আগে থেকে একটি উপকেন্দ্র নির্মাণের ঘোষনা দেয় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু আজো তা নির্মাণ করা হয়নি। তাই দাবি পূরণ না হলে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচির হুমকি দেন বক্তারা।