টপ নিউজ

মেহেরপুরের বামন্দীর ফায়ার সার্ভিস সদস্যরা আগুন না নিভিয়ে স্টেশনে

By মেহেরপুর নিউজ

March 05, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলা বামন্দীর একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  অগ্নিকান্ডে কয়েকজন মানুষসহ গরু-ছাগল অসুস্থ হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দেরীতে ঘটনাস্থলে আসলে,এলাকার বাসী তাদের প্রত্যাখান করেছে।

বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টার দিকে বামন্দী শহরের পশ্চিমপাড়ায় অগ্নিকান্ড ঘটে। বামন্দী শহরের পশ্চিমপাড়া আব্বাস আলী,সুরমান আলী ও সিদ্দিকুর রহমানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গৃহকর্তা আব্বাস জানান, আমার বাড়ির রান্না ঘরের চূলা থেকে আগুনের সূত্রপাত হয়। পাশেই গরু-ছাগলের ঘরে সে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় আমার ১টি গরু,১টি ছাগল আহত হয়। আগুন নেভাতে গিয়ে এক মহিলাসহ অন্তত ৩-৪জন মানুষ আহত হয়। পুড়ে যায় ঘরে রাখা আসবাবপত্র। এ আগুন ছড়িয়ে পড়ে আমার ছোট ভাই সুরমান আলী ও প্রতিবেশী সিদ্দিকুর রহমানের বসতঘরে।

আগুনে সুরমান ও সিদ্দিকের বাড়ির আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়। বামন্দী ফায়ার সার্ভিসকে ফোন করলে,আসতে দেরী হওয়ায় ছাগল-গরু মারাত্বকভাবে আহত হয়। গরু-ছাগল উদ্ধার করতে গিয়ে মানুষ আহত হয়।

স্থানীয়রা জানান বামন্দী ফায়ার সার্ভিসের সদস্যরা দেরীতে ঘটনাস্থলে আসলে,এলাকার মানুষ তাদের প্রত্যাখান করে । ফলে ফায়ার সার্ভিস আগুন না নিভিয়ে স্টেশনে চলে যায়। বামন্দী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহাক আলী জানান, এলাকাবাসি খবর দেয়ার ৫ মিনিট পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পৌঁছালে,গৃহকর্তাসহ তার লোকজন মারমুখি হয়। তারা আগুন নেভাতেই দেয়নি। বাধাগ্রস্থ করেছে। বামন্দী ফায়ার স্টেশন যেহেতু ঘটনাস্থলের নিকটে ছিল। তাই দ্রুত পৌঁছানো সম্ভব হয়েছে। তারপরও গৃহকর্তারা বিনা কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের মারমুখি হয়েছে।