বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বামন পাড়ায় সড়ক দূর্ঘটনায় এক পথচারী আহত

By মেহেরপুর নিউজ

May 04, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মে: মেহেরপুর শহরের উপকন্ঠে বামন পাড়ার মোড়ে মটরসাইকেলের ধাক্কায় রহিম (৫০) নামের এক পথচারী আহত হয়েছে। জানাগেছে, শুক্রবার দুপুরে বামন পাড়ার মৃত কউছদ্দিনের ছেলে রহিম বামন পাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় মুজিবনগরের দিক থেকে আসা একটি মটর সাইকেল মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রহিম কে সজোরে ধাক্কা মারলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে । স্থানিয়রা গুরুতর আহত অবস্থায় রহিম কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান,রোগির অবস্থা এখন আশংকামুক্ত।