টপ নিউজ

মেহেরপুরের বামুন্দীতে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

August 26, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মাদক বিরোধী অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ শাহীনুর রহমান সবুজ (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার  সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলার বামুন্দী বাসষ্ট্যান্ড এলাকা থেকে সবুজকে আটক করা হয়।

আটক শাহীনুর রহমান সবুজ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটি গ্রামের মোঃ হাবিবুল ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি ‘র এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি দল গাংনী উপজেলার বামুন্দী বাসষ্ট্যান্ডের  অভিযান চালায়। এসময় শ্যামলী NR পরিবহন কাউন্টারের সামনে থেকে সবুজকে আটক করা হয়। পরে  তার কাছ থেকে একটি ট্রলি ব্যাগের মধ্যে থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।