বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বারাকপুর গুচ্ছগ্রাম তালের আটি রোপনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 01, 2019

মেহেরপুর নিউজ:

পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর বারাকপুর গুচ্ছগ্রাম যুব সম্প্রদায়ের উদ্যোগে রাস্তার দু’পাশে তালের আটি রোপনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর বুড়িপোতা তালের আটি পোতা শুরু করেন।

এ সময় সেখানে অন্যদের মধ্যে যুব সম্প্রদায়ের আরিফুল ইসলাম, রনি, জুয়েল, হাবিবুর রহমান, আব্দুর রশিদ, হাসান আলি, ফুল চাঁদ মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন