রাজনীতি

মেহেরপুরের বারাদিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ নভেম্বর: মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।

আজ শনিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আমজাদ হোসেন ,মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম,জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদ,জেলা তঁতী দলের সভাপতি আরজুল­াহ বাবলু,মুজিবনগর উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

পথসভায় এমপি আমজাদ হোসেন  বলেন,সময় থাকতে পথ বেছে নিন,তা না হলে এর পরিনাম ভালো হবে না। পথ সভায় মাসুদ অরুন তার বক্তব্যে বলেন, হুমকি ধামকি হামলা মামলা যত বেশী হবে আন্দোলনও তত বেশী হবে। বিএনপি পিছিয়ে যেতে শিখে নাই। এর আগে মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আমজাদ হোসেন , মেহেরপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি বাজার প্রদক্ষিন করে।