অন্যান্য

মেহেরপুরের বারাদিতে সড়ক দূর্ঘটনায় আহত ১

By মেহেরপুর নিউজ

February 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৭ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলা বারাদি বাজারে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলে ধাক্কায় মনিরুল নামের এক ব্যাক্তি আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, সোমবার সকালের দিকে মেহেরপুর সদর  বারাদি গ্রামের গোলাম রসুলের ছেলে মনিরুল ইসলাম বারাদি বাজারে রাস্তা পার হচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পরে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।