বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বারাদি থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

March 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ: মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে ঢাকা গামী মেহেরপুর ডিলাক্সে  অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব -৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।পরে তার স্বীকারোক্তী অনুযায়ী ১৫০বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। র‌্যাব  জানায়,আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-৬ একটি দল গোপন সংবাদের  ভিত্তিতে  খবর পেয়ে বরাদি বাজার ঢাকা গামী মেহেরপুর ডিলাক্স থেকে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়ার মুনছুর আলীর ছেলে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তার স্বীকারোক্তী অনুযাযী মজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে  ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব সদস্যরা। । তাকে ব্যাপক জিঞ্জাসাবাদ শেষে আজ বিকালে মুজিবনগর  থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যরা।