বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বারাদীতে আওয়ামীলীগের কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

November 11, 2021

এস আই বাবু , বারাদীঃ

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের ৩ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পাটকেলপোতা ও হাসানাবাদ স্কুল মাঠে কমিটি গঠন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন ৫১ সদস্য বিশিষ্ট এই দুটি ওয়ার্ড কমিটির অনুমোদন দেন।৩ নম্বর ওয়ার্ড ( হাসানাবাদ ও বর্শিবাড়ীয়া ) আওয়ামী লীগের সভাপতি নিয়ামূল হক, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মুল্লুক এবং ৬ নং ওয়ার্ড ( পাটকেলপোতা, পাটাপোকা, চাঁদপুর, শিশিরপাড়া) সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে মনোনীত হন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন সাধারণ সম্পাদক রবিন যুবলীগ সভাপতি এসআই রিংকু সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।