টপ নিউজ

মেহেরপুরের বর্শিবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

November 02, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামে পানিতে ডুবে সাজিদুল (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সকালের দিকে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সাজিদুল মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের মাসুদ আলীর ছেলে।

সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, সাজিদুল তার সঙ্গীদের সাথে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে সে পা পিছলে পানিতে পড়ে যায়। এসময় তার সংগীদের চিৎকারে পরিবারের লোকজন ছুটে আাস । পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।