এসআই বাবু, বারাদি প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার বারাদীতে বাজার কমিটির উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বারাদী বাজারের ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
জানা যায়, মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্যাষ্ট্রি‘র সহযোগিতায় বারাদী বাজার কমিটি মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, বারাদী বাজার কমিটির সভাপতি হাজী লিয়াকত হোসেন সর্দার, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান পন্ডিত।
বক্তব্য শেষে ব্যবসায়ীদের মাঝে ছয়শো মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির অর্থ সম্পাদক আনিসুর রহমান, আসলাম হোসেন, ছমির উদ্দিন, মহরম হোসেন, মাহমুদ হোসেন সহ আরো অনেকে।