মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে অভিযান চালিয়ে মেয়াদবিহীন ৩ হাজার ৩৫০ শলাকা স্বাধীন বিড়ি জব্দ করা হয়েছে। বুধবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান বিক্রয় প্রতিনিধি রনি মিয়ার নিকট থেকে পুরাতন স্বাস্হ্য সতর্কতা সম্বলিত স্বাধীন বিড়ি জব্দ করা হয়। রনি মিয়া সদর উপজেলার রাজনগর গ্রামে ইমদাদুল হকের ছেলে।