বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বাসস্ট্যান্ডের এশিয়া মেটালে ভাংচুর ও অগ্নি সংযোগ

By মেহেরপুর নিউজ

December 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর:

মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এশিয়া মেটাল নামের একটি ষ্টিলের দোকানে  ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে দূবৃত্তরা। এতে দেোকানের বেশকিছু মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে একদল দূবৃত্ত আকষ্মিকভাবে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার এশিয়া মেটালে হামলা চালায়। এ সময় তারা সেখানে ভাংচুর করে এবং অগ্নিসংযোগ করে এলাকা ত্যগ করে।