মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন: মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রাম থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর থানার এস আই সুফল বাড়িবাঁকা গ্রামের কামরুল ইসলামের ঘরের বারান্দা থেকে বোমাটি উদ্ধার করে। কামরুল ইসলাম জানান, গত ২ দিন আগে মোবাইল ফোনে তার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবী করা হয় । ঐ ঘটনার পর সোমবার ভোরের দিকে তার বাড়িতে বোমাটি রেখে যায় বলে তিনি জানান।