মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুন: মেহেরপুরের মুজিবনগরের দারিয়াপুরের বিদ্ব্যাধরপুর গ্রামে স্বামীর ওপরে অভিমান করে বিষপান করে আত্নহত্যা’র চেষ্টা চালিয়েছে রেখা নামের এক গৃহবধু। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,গৃহবধু রেখার বিষ উত্তোলন করা হয়েছে। কিন্তু সময় না পেরুলে শারীরিক অবস্থার কথা নিশ্চিত করে কিছু বলা যাবেনা। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্ব্যাধরপুর গ্রামের ইউনুসের সাথে তার স্ত্রী রেখার পারিবারিক বিষয়াদিকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার কারনে তার স্ত্রী অভিমান করে বিষপান করে আত্নহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন জানতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালেনেয়।