মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের রোকন উদ্দিনের ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার হুমায়ন কবির ও সায়েদ মোমিন মজুমদারের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলার কোলা গ্রামের রোকন উদ্দিনের ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।