মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী: মেহেরপুরের দু’টি আসনের ১৭৮টি কেন্দ্রে দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ব্যালট বাক্স, পেপার,সিল, কালিসহ বিভিন্ন উপকরন পুলিশি প্রহরায় কেন্দ্রে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জেলা রিটার্নিং অফিসারের নিকট থেকে উপকরন গুলো বুঝে নেন।
নির্বাচনী উপকরন নেয়ার লক্ষ্যে পুলিশ ও আনসার সদস্যদের প্রহরায় বিভিন্ন যান বাহন যোগে কেন্দ্রে নেয়া হচ্ছে। মেহেরপুর জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন,নির্বাচন প্রক্রিয়া সম্পন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।