মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আসবাব পত্র বিতরণ করা হয়।
বুধবার সকালে আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমঝুপি ইউনিয়নের ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে আসবাবপত্র বিতরণ করেন। আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে আসবাবপত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখন ইউপি সচিব মতিয়ার রহমান, প্রধান শিক্ষক খালেদ রুমি, মাওলানা আবুল হাশেম প্রমুখ।