বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

March 17, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন তারা হলো, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন,জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা সমাজসেবা কার্যালয়, মেহেরপুর শহর আওয়ামী লীগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, মেহেরপুর টিটিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর সদর উপজেলা শাখা, সড়ক বিভাগ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ যুব মহিলা লীগ, সরকারি মহিলা কলেজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সরকারি চাকরিজীবী সমিতি, ইমপ্যাক্ট ফাউন্ডেশন, মেহেরপুর জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ, মেহেরপুর পৌর কলেজ, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ডাক্তার তাহের ডাক্তার লিনা ম্যাাটস,মেহেরপুর পৌরসভা, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা খাদ্য বিভাগ, জেলা যুব মহিলা লীগ, সোনালী ব্যাংক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, মেহেরপুর গণপূর্ত বিভাগ, জেলা তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।