মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলার সদর ও গাংনী উপজেলা শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪২ হাজার ৬ ’শ টাকা জরিমানা আদায় করেছে। গাংনী ও সদরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে নোংরা পরিবেশ , ভেজাল খাবার ও আইন বহির্ভুত ব্যবসায়ি কার্য়ক্রম পরিচালনা করায় ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করে।
বৃহষ্পতিবার সকালে জাতীয় ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জোনের উপ-পরিচালক রবিউল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গাংনী শহরের মামনি বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে থাকার কারণে ১২ হাজার টাকা, অপ্যায়ন রেষ্টুরেন্টের খাবার পরিষ্কার না থাকায় ৩ হাজার টাকা , কামির রেষ্টুরেন্টে একই অপরাধে ২ হাজার টাকা , সুমি ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস ও মূল্য সংযোজন মুসক না থাকায় ১০ হাজার টাকা, অবৈধভাবে জাটকা ইলিশ বিক্রয়ের কারনে আনিস ও রাজুর ৬ শত টাকা এবং মেহেরপুরের সদরের বামনপাড়ায় অবস্থিত হাবিব কর্পোরেশনের ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম চালানো ও আইন বর্হিভুত ব্যবসা প্রতিষ্ঠান চালানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমান সহ মোট ৪২,৬০০/- টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালত টিমে উপস্থিত ছিলেন মেহেরপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মামুনুর রহমান, জেলা ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আহবায়ক ও সাংবাদিক রফিক উল আলম ও সাংবাদিক এম.এ. হাসান সুমন ,জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা শহিদুল ইসলাম সহ র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা।