বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 02, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি ও মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ২ দিন বাপি মেহেরপুর জেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, প্রধান শিক্ষক সানজিদা ইসলাম আশরাফুজ্জামান প্রমূখ।