বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বিভিন্ন সংগঠনের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

February 21, 2023

মেহেরপুর নিউজ:

প্রথম প্রহরের পর সকালেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছে মেহেরপুরের বিভিন্ন সংগঠন। মঙ্গলবার সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয় ।

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানের নেতৃত্বে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- ছাত্রী, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- ছাত্র, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বি এম কলেজের অধ্যক্ষ আখতারুজামনের নেতৃত্বে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বি এম কলেজের শিক্ষক- ছাত্রী, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের নেতৃত্বে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে পুষ্প মাল্য অর্পন করে।