বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বিভিন্ন সীমান্তে মদ ও ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

November 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে। রবিবার ভোরের দিকে সদর উপজেলার শোলমারী বিজিবি সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করেছে।

এদিন কুতুবপুর মাঠ থেকে বিজিবি সদস্যরা ২০ বোতল ফেন্সিডিল ও ৩০ বোতল মদ উদ্ধার করে। শোলমারী বিজেপি সুবেদার সুব্রত পালের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে কুতুবপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল ও মদ গুলো উদ্ধার করে।এদিকে একই দিনে গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা কাজিপুর বর্ডার পাড়া এলাকা থেকে ১৫ বোতল মদ উদ্ধার করে।

অপরদিকে ধলা ক্যাম্পের বিজিবি সদস্যরা মাসুদুর রহমানের নেতৃত্বে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে ফেন্সিডিল ব্যবসায়ীরা ফেন্সিডিল ও মদ গুলো ফেলে রেখে পালিয়ে যায়।