মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর ও গাংনী উপজেলা রং মহল সীমান্ত বিজিবির সদস্যরা পৃথক পৃথক অভিযানে ফেন্সিডিল মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ভোরের দিকে সদর উপজেলার শুভরাজপুর সীমান্ত বিজিবির হাবিলদার জালাল উদ্দিনের নেতৃত্বে বিজিবি’ সদস্যরা টহল থাকাকালীন সময় শুভরাজপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল মদ ও ৫ শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন। এদিকে একই দিনে রংমহল সীমান্তে বিজিবি সুবেদার আবদুল আউয়াল এর নেতৃত্বে বিজিবির টহল দল রংমহল মাঠ থেকে ৫ বোতল ফেনসিডিল ও ৫ শ পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে।