মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ: মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী শুকতারা পারিবারিক কলোহের জের ধরে বিষপান করে আত্নহত্যার চেষ্টা চালিয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,রোগীর অবস্থা এখন পর্যন্ত আশংকাজনক। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়,পারিবারিক কোলেহের জের হিসেবে স্বামীর ওপর অভিমান করে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিষপান করে গৃহবধু শুকতারা। বাড়ির লোকজন টের পেয়ে তাকে ঘর থেকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল নিয়ে যায়।