টপ নিউজ

মেহেরপুরের বিশিষ্ট ঠিকাদার মজিবুল হক খান চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

October 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের বিশিষ্ট ঠিকাদার শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা মজিবুল হক খান চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়।

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, বিএনপির সহ-সভাপতি আবদুল্লাহ্ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। মুজিবুল হক খান চৌধুরী আগের রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।