মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৩ ফেব্রুয়ারি: মেহেরপুর শহরের হোটেল বাজার নিবাসী বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত শিল্পী শেখ জমির উদ্দিন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে ও স্ত্রী সহ অনেক গুণাগ্রাহী রেখে গেছেন। রোববার দিবাগত রাতে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার বাদ যোহর হোটেল বাজার নিমতলা জামে মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মযার্দা শেষে তার জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের কলেজ মোড়স্থ পৌর কবরস্থানে লাশের দাফন করা হবে।