মেহেরপুর নিউজ: মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আঃ মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদে মহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পূস্পমাল্য অপর্ন করা হয়। পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করে। এসময় বিহগলে করুন সুর বেজে উঠে। পরে জানাযা শেষে পুরাতন কবর স্থানে দাফন করা হয়।
জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সাবেক কমান্ডার রশির আহম্মেদ, সাবেক উপজেলা কমান্ডার আঃ কাসেম, হায়দার প্রমুখ।